শেখ সুমন আলী ফকিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮ নম্বর শুভদিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা খান মশিউর রহমান।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, ফকিরহাট উপজেলা শাখার আমির এবিএম তৈয়বুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি মো. আবুল আলা মাসুম এবং ৮ নম্বর শুভদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মুহিদুল ইসলাম।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।



















