ফরিদপুরে ট্রাকচাপায় মা-ছেলে সহ নিহত – ২, আহত – ৬ 

বিপ্লব কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই ট্রাকচাপায় ইজিবাইকে থাকা মা-ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা সদরের কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩১) ও তার ছোট ছেলে শাওন (৮)।
এ ঘটনায় নিহত সুমি বেগমের স্বামী পলাশসহ (৩৭) ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে বালুবাহী একটি ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির চাকা বিস্ফোরিত হয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে প্রাইভেটকারটির একাংশ ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে চাপা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ইজিবাইক থেকে আহত অবস্থায় তিনজনকে এবং প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য

ফরিদপুরে ট্রাকচাপায় মা-ছেলে সহ নিহত – ২, আহত – ৬ 

আপডেট সময় : ০৮:০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬