বগুড়া জেলা প্রতিনিধি | মীর মো: রাকিব হাসান
শিবগঞ্জ, বগুড়া, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা বগুড়ার শিবগঞ্জে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ২৬ মোটর শ্রমিকের পরিবারের মাঝে মোট ৪ লাখ ৬২ হাজার টাকার এককালীন চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় শিবগঞ্জে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মীর শাহে আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হামিদ মিটুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান সামছু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু।
এ সময় সংগঠনের সহ-সভাপতি ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক নূর আমিন মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক লুতফর রহমান পচা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, সড়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক ইউনুস আলী লয়া, ক্যাশিয়ার মোত্তালেব ফকির, ফরিদ উদ্দিন ও জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত শ্রমিকদের পরিবারের আর্থিক সহায়তার লক্ষ্যে এ চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মোটর শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছে।




















