মাদক নির্মূলে ডিবির অভিযান: ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক এক ব্যক্তি

ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট-ফুলবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি উপজেলার বাসিন্দা মো. হাফিজুর রহমান (৪০)। পুলিশ জানায়, স্থানীয় আনছার আলীর বাঁশঝাড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য

মাদক নির্মূলে ডিবির অভিযান: ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক এক ব্যক্তি

আপডেট সময় : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬