বিএনপি নেতার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
 জামালপুরের মেলান্দহে এক বিএনপি নেতার স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে এমদাদুল হক অর্চন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সুমি আক্তারকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার এমদাদুল হক অর্চন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। মামলার এজাহার অনুযায়ী, সুমি আক্তার ও এমদাদুল হক অর্চন সম্পর্কে মামা-ভাগ্নি।
মামলা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মন্ডলের মেয়ে সুমি আক্তারের সঙ্গে শরিয়ত মোতাবেক বিয়ে হয় ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজনের। বিয়ের সময় সুমিকে বিভিন্ন স্বর্ণালংকার উপহার দেওয়া হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিএনপি নেতা সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই এমদাদুল হক অর্চন তার স্ত্রীকে বিভিন্নভাবে ফুসলিয়ে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অর্চন সুমিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এ সময় সুমি স্বর্ণালংকারও নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
বাড়িতে না পৌছলে বিভিন্ন মাধ্যমে স্ত্রীকে খোঁজাখুঁজি করেন সুজন। একপর্যায়ে জানতে পারেন তার স্ত্রী সুমি এমদাদুল হক অর্চনের সঙ্গে চলে গেছেন। এরপর পুলিশের সহায়তা চাইলে জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে এমদাদুল হক অর্চনকে আটক করা হয়। সুমি আক্তারকেও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মেলান্দহ থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন সুজন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, এমদাদুল হক অর্চন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
তাহিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ,প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকরা

আপডেট সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬