মো:মহিবুল ইসলাম মিলন ,ডিমলা উপজেলা প্রতিনিধি( নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সাবেক ইউ,পি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী (৬৪) আর নেই। দীর্ঘদিন হৃদ্রোগে ভোগার পর জন্ডিসজনিত অসুস্থতায় তিনি ঢাকা ইউনাইটেড হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কাঁকড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
একরামুল হক চৌধুরী ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদ নির্বাচন তিনি ২০০১ সালে হাঁস প্রতীক নিয়ে প্রথম বার নির্বাচিত হন। এরপর ২০১১ সালে দেয়াল ঘড়ি প্রতীক এবং ২০২২ সালে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জনপ্রিয় এই জন প্রতিনিধির মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




















