বগুড়া জেলা প্রতিনিধি| মীর মো: রাকিব হাসান:
বগুড়া, ২৩ অক্টোবর ২০২৬: সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বগুড়া সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মাদলা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা শাহেদ আহমেদের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
জানাজায় তাঁরা নিহত শাহেদ আহমেদের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




















