তেঁতুলিয়া সীমান্তে ১৮ বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত (২৩ অক্টোবর) আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ ঝাড়ুয়াপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ১৮ বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল
খালেকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ঝাড়ুয়াপাড়া সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মদ জেলা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে মাদক পাচার ও সব ধরণের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
ছেলের বাড়ি যাওয়া হলো না মায়ের, ছিনতাইকারীর কবলে ঝরে গেল প্রাণ

ছেলের বাড়ি যাওয়া হলো না মায়ের, ছিনতাইকারীর কবলে ঝরে গেল প্রাণ

তেঁতুলিয়া সীমান্তে ১৮ বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬