শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নওগাঁয় অটোরিকশায় মাইকিং

নওগাঁ প্রতিনিধি: নূরুন নবী
নওগাঁর মান্দা উপজেলায় একটি অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে এমন ঘটনায় সাধারণ মানুষদের মাঝে নানা গুঞ্জন ও আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই মাইকিংয়ের ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারি চালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন উপজেলার আ’লীগের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের বিষয়ে ফেসবুকে পোস্ট করে আসছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাটি গতকালের। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ছেলের বাড়ি যাওয়া হলো না মায়ের, ছিনতাইকারীর কবলে ঝরে গেল প্রাণ

ছেলের বাড়ি যাওয়া হলো না মায়ের, ছিনতাইকারীর কবলে ঝরে গেল প্রাণ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নওগাঁয় অটোরিকশায় মাইকিং

আপডেট সময় : ০৫:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬