জয়পুরহাটের পাঁচবিবিতে বিভাগীয় নেতা চন্দনের সাথে আব্দুর রব বুলুর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি:

আগামীতে নেতাকর্মীদের সুসংগঠিত করে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি মনোনীত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে মিলেমিশে এক সাথে কাজ করতে হবে। একই সাথে মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও দখল মুক্ত সুস্থ ধারার রাজনীতির প্রচলন চালু করতে হবে। এছাড়াও দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলের জন্য নিবেদিত সৈনিক হিসেবে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটে পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সাধারণ মানুষের নিকট তুলে ধরতে হবে আগামীতে দলকে চাঙ্গা করার লক্ষ্যে। দলের যারা একসময় নিবেদিত প্রাণ ছিল, দলের দুর্দিনে পাশে থেকে কাজ করেছে এখন সুসময়ে তাদের পাশে রাখতে হবে। আগামীতে দলের প্রতিটি সভা সমাবেশ সহ সকল কার্যক্রমে এইসব দলীয় নেতাদের জায়গাও করে দিতে হবে।

বিজ্ঞাপন

তৃণমূল নেতাকর্মীদের এসব কথা মনোযোগ দিয়ে শোনেন বিভাগীয় নেতা চন্দন এবং তাদের এসব অভাব অভিযোগ দলের হাইকমান্ডকে অবহিত করবেন বলেও জানান তিনি।

পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বুলুর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা যুবদলের সাবেক সম্পাদক লিয়াকত আলী, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আমানুল্লাহ খান, ধরঞ্জী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা কৃষকদলের সাবেক কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা এনামুল হক সহ পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় সকল নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন বিএনপির এ বিভাগীয় নেতা ওবায়দুর রহমান চন্দন।

ট্যাগ
জনপ্রিয়
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা, মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬