সাহারুল হক সাচ্চু.উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারে বহু কৃষক পাট বীজ রেখেছেন।পাটের বীজ রাখা কৃষক সংখ্যা বেড়েছে বলে জানা
গেছে।এখন পাটের আবাদে বেশি টাকা লাভে পাটের আবাদ বেড়েছে। সেই সাথে বহু কৃষক বীজ রেখেছেন। পাট বীজ অফিস থেকে দেওয়া বীজে অনেক কৃষক বীজ রেখেছেন। আবার বহু কৃষক হাট কিংবা অন্য গৃহস্থের কাছ থেকে বীজ কিনে বীজ রেখেছেন বলে জানা গেছে। কৃষকরা দেশিয় জাতের পাট বীজ রেখেছেন। এখন বীজ রাখা পাটে ফুল এসেছে। আগে আবাদের পাটে আবার বীজ গুটি হয়েছে।
উল্লাপাড়া উপজেলায় ফি বছর পাটের আবাদ করা কৃষক সংখ্যা বাড়ছে। বিভিন্ন এলাকায় কৃষকেরা দেশিয় সাদা,
মেছতা,তোষা ও কেনাফ(আসমান তারা)পাট ফসলের আবাদ করেছেন। উপজেলার উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা, ছোটো বাখুয়া, পংরৌহা, ভদ্রকোল পূর্ণিমাগাতী ইউনিয়নের পুকুরপাড়,বেতুয়া,ছয়বারিয়া, পুঠিয়া মাঠ
এলাকার অনেক কৃষক পাট না কেটে এর বীজ রেখেছেন। এছাড়া কয়ড়া, বড়হর ইউনিয়নের বিভিন্ন মাঠ এলাকায়
কৃষকেরা পাটের বীজ রেখেছেন। সরেজমিনে ঘুরে দেখা ও জানা গেছে সবই দেশিয় জাতের সাদা পাট। বেশির ভাগ
জমির পাটের ফুল এসেছে। এর মধ্যে আগাম আবাদের পাটে ফুল থেকে বীজ গুটি হয়েছে। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা মাঠে কৃষক আজিম উদ্দিন, মেহের প্রামাণিক, সাইদুল ইসলাম, মোতালেব হোসেন, আশরাফ আলী পাট বীজ অফিস থেকে বিনামূল্যে দেওয়া বীজ থেকে পাটের বীজ রেখেছেন। এরা সবাই জমিতে আবাদ করা দেশিয় জাতের সাদা পাট সিভিএল-১র বীজ রেখেছেন। বীজের শ্রেণি হলো প্রত্যায়িত। কৃষক মেহের আলী প্রামাণিক বলেন অফিসের বীজে প্রায় দুই বিঘা জমিতে পাটের আবাদ ও বীজ রেখেছেন। কৃষকদের যারা অফিসের বীজে পাট আবাদ ও বীজ রেখেছেন তারা অফিসে বীজ বেচবেন বলে জানানো হয়।একই মাঠে কৃষক জাফর আলী, মোকাই হোসেন, আঃ করিম, জাহিদুল ইসলাম ও আরো দশ থেকে বারোজন কৃষক হাট কিংবা অন্য গৃহস্থের কাছ থেকে পাট বীজ কিনে এর আবাদ করেছেন। এরা সে পাটের বীজ রেখেছেন।কৃষক জাফর আলী বলেন তিনি অন্য গৃহস্থ কৃষকের কাছ থেকে কেনা পাট বীজে আবাদ করেছেন। সে পাটের বীজ রেখেছেন। বিভিন্ন মাঠে ঘুরে দেখা গেছে সব জমিতেই পাটে বের হওয়া ফুলে বীজ গুটি হচ্ছে। কৃষকেরা বলেন এবারে আবহাওয়া ভালো থাকায় সব জমিতেই পাট থেকে বের হওয়া ফুলে ভালো হারে বীজ গুটি হচ্ছে। কৃষকেরা আরো বলেন এখন পাটের ভালো দামে পাটের আবাদে বেশি টাকা লাভ হয়। আবার পাট বীজে আরো বেশি টাকা আয় হয়। এর জন্য অনেক কৃষক পাটের বীজ রেখেছেন। আবার পাট সোলা বেচে টাকা আয় হয়।
উল্লাপাড়া বিএডিসির উপ সহকারী পরিচালক (পাট বীজ) মোছা. মরিয়ম বেগম বলেন এবারের মৌসুমে পাটে বীজ
রাখবেন (পাট বীজ উৎপাদনে) উপজেলার বিভিন্ন এলাকার এমন আগ্রহী ৭০ জন কৃষককে বিনামূল্যে পাট বীজ দেওয়া হয়েছে। তাদের সবাই সে বীজে পাটের আবাদ করেছেন ও বীজ রেখেছেন। তাদের ( যারা অফিস থেকে বীজ পেয়ে বীজ রেখেছেন) কাছ থেকে বীজ কিনে নেওয়া হবে বলে জানানো হয়। উপজেলার দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা পাট গাছ থেকে উপরের অংশ বীজ কেটে বাড়ীর উঠান আঙ্গিনায় রোদে শুকাতে দিয়েছেন দেখা গেছে।





















