করিমগঞ্জে ফসলি জমির মাটি কাটার অভিযোগ, উদ্বিগ্ন কৃষকেরা

করিমগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ধুমকান্দি-ভাটিগাংগাটিয়া এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে ভরাটের কাজে বিক্রি করা হচ্ছে। এতে আবাদি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক ও দুই ফসলি জমি থেকে তিন থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও ট্রাকে করে এসব মাটি বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এতে কৃষিজমির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
নাম প্রকাশ না করার শর্তে ধুমকান্দি এলাকার এক কৃষক বলেন, কিছু ব্যক্তি ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। তাঁদের প্রভাবের কারণে প্রতিবাদ করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা।
গুণধর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা প্রিয়ব্রত দেবনাথ বলেন, শনিবার (১৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে অভিযান চালিয়ে ট্রাক ও ভেকু সরিয়ে মাটি কাটার কাজ বন্ধ করা হয়েছে।
করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। যে-ই হোক, আবাদি জমির মাটি কাটার কোনো সুযোগ নেই।
স্থানীয় কৃষকদের দাবি, ফসলি জমির মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে মোবাইল কোর্টে ৫ মামলা, জরিমানা ৩ হাজার ২০০ টাকা

সুন্দরগঞ্জে মোবাইল কোর্টে ৫ মামলা, জরিমানা ৩ হাজার ২০০ টাকা

করিমগঞ্জে ফসলি জমির মাটি কাটার অভিযোগ, উদ্বিগ্ন কৃষকেরা

আপডেট সময় : ০৯:৩১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬