কক্সবাজারে ফ্ল্যাটে অভিযান, ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নিউ সার্কিট হাউজ রোডে পুলিশ সুপারের কার্যালয় মোড়সংলগ্ন কোরাল রীফ পূর্বিতা সুলতান ভিলার নবম তলার ৮/এ নম্বর ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক তিনজনরসহ আরও একজনকে আসামী করে মামলা করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার স্পেশাল মোবাইল টিমের সদস্যরা ফ্ল্যাটটিতে অভিযান চালান। এ সময় আরমান রয়াতী প্রকাশ আরমান বয়াতী (২৭), মো. শামীম (৩০) ও মো. রাকিবকে (২৫) পাওয়া যায়।
তল্লাশির সময় শয়নকক্ষের ওয়াল কেবিনেটের ভেতরে রাখা দুটি কালো ট্রাভেল ব্যাগ থেকে খাকি রঙের টেপে মোড়ানো ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে নীল রঙের পলিজিপার ব্যাগে রাখা মোট ৩ লাখ পিস ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মো. রাহাদ হোসেন (২৬) নামে ঢাকায় অবস্থানরত এক ব্যক্তির তথ্য দেন। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে ফ্ল্যাটে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তবে এসব তথ্য তদন্তসাপেক্ষ।

ওসি বলেন, ফ্ল্যাটটি ইয়াবা কেনাবেচার কাজে ব্যবহার করা হতো এবং এর ভাড়ার চুক্তিনামা পলাতক আসামি রাহাদ হোসেনের নামে রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদকের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা ওসি।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় চুরি-ছিনতাইয়ের অভিযোগ বাড়ছে, রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বগুড়ায় চুরি-ছিনতাইয়ের অভিযোগ বাড়ছে, রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজারে ফ্ল্যাটে অভিযান, ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬