সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:
সীমান্তে দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান,নিহত সাংবাদিকের পরিবারের পুনর্বাসন নিয়ে বক্তব্য দেয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন পালন করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, সাংবাদিক শফিকুল ইসলাম, আবুল কালাম ও তানভীর হায়াত খান প্রমুখ।
বক্তারা বলেন, লুৎফর জামান একজন অকুতোভয় একনিষ্ঠ সাংবাদিক ছিলেন। চোরাকারবারী ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অসংখ্য রিপোর্ট করেছেন। তিনি একজন সাবেক সেনাসদস্য ছিলেন। তাকে দুর্বৃত্তরা অতর্কিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্ৰেফতার করে কঠোর শাস্তি প্রদানসহ নিহতের পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসন করার দাবি ও জানান তারা।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : ডিআইজি আব্দুল কুদ্দুস 

আপডেট সময় : ০২:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬