কিশোরগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে রুপসী বাংলার নেত্রকোনার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আরিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার একাংশ।
শনিবার দুপুর ১২টায় আখড়াবাজার চত্বরে জাতীয় সংবাদিক সংস্হা কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
শনিবার দুপুর ১২টায় আখড়াবাজার চত্বরে জাতীয় সংবাদিক সংস্হা কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
কিশোরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্হার সহ সাধারণ সম্পাদক মো. মিজানুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাইফুল মালেক চৌধুরী,প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল,সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম সেলিম,জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সহ- সভাপতি আ. রউফ, কোষাধ্যক্ষ আতাউল হাসান দিনার, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু, জামাল উদ্দিন, জোনায়েদ হোসেন জুয়েল, ফরহাদ রাজ,রুপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তৃারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাব জানান।
মানববন্ধনে বক্তৃারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাব জানান।