বাপাজস এর কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবি’র উপপরিচালক বাবুল হোসেন

পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ সভার মাধ্যমে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। এর আগের কমিটিতে বাবুল হোসেন দপ্তর সম্পাদক ছিলেন।
মো. বাবুল হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ১২ বছর যাবত জনসংযোগ ও প্রকাশনা দপ্তরে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে ২০০০ সালে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন। তিনি দেশের জাতীয় পত্রিকাগুলোতে বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম লিখে থাকেন।
উল্লেখ্য, সমিতির সভাপতি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (সুমন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম (শিবলী)।
২০২৭-২৮ দুই বছর মেয়াদে কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে পরিষদের অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি রফিকুল ইমলাম পান্না (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি মোহম্মদ আলী (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) ও মো. নজরুল ইসলাম (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি) ও মো. সাইফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন খান (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক ফরহাদ রহমান সরকার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সালমান সাদেকীন চয়ন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), ক্রীড়া সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম (চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. বশিরুল ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), গোলম মর্তুজা (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কামরুন নাহার (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খাদেমুল ইসলাম (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. সাহেদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), খন্দকার মোয়াজ্জেম হোসেন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), আবু সালেহ মুহাম্মদ মূসা (ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়)।
সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সকলের সম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে সাবেক কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাদের নিয়ে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’ ২০২০ সালে যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

বাপাজস এর কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবি’র উপপরিচালক বাবুল হোসেন

আপডেট সময় : ১২:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬