পিরোজপুরে সিভিল সার্জনের উপস্থিতি টের পেয়ে পালালেন ভুয়া ডাক্তার ‎

‎বিশেষ প্রতিনিধিঃ

‎পিরোজপুর সদর উপজেলার নড়াইলপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখার অভিযোগ উঠেছে গোলাম মাসুদ মৃধার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে গেলে সিভিল সার্জনের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।

‎‎রোববার (৪ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার নড়াইলপাড়ায় ফেয়ার হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

‎‎পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে যাওয়ার পর অভিযুক্ত গোলাম মাসুদ মৃধা সেখান থেকে চলে যান। তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে রোগী দেখছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও খুলনার একটি ডায়াগনস্টিক ক্লিনিকে রোগী দেখার সময় তাকে আটক করা হয়েছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

‎‎সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নড়াইলপাড়ার ফেয়ার হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একজন এমবিবিএস চিকিৎসক পরিচয়ধারী ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগী দেখছেন। বিষয়টি জানতে পেরে মোবাইল কোর্ট পরিচালনার জন্য তারা সেখানে উপস্থিত হন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।

‎তিনি আরও বলেন, ক্লিনিক কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভবিষ্যতে ওই ব্যক্তিকে চিকিৎসক হিসেবে বসানোর ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেয়। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

‎এদিকে ঘটনার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ক্লিনিক কর্তৃপক্ষ। অভিযুক্ত গোলাম মাসুদ মৃধার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগ
জনপ্রিয়
মাদক বন্ধে সরকারের সদিচ্ছা নেই: শিবির সভাপতি

মাদক বন্ধে সরকারের সদিচ্ছা নেই: শিবির সভাপতি

পিরোজপুরে সিভিল সার্জনের উপস্থিতি টের পেয়ে পালালেন ভুয়া ডাক্তার ‎

আপডেট সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬