‘শুভ কাজে সবার পাশে’—এই প্রত্যয়কে সামনে রেখে মানবিকতা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনে শান্তির সমাজ গড়ার আহ্বানে ফরিদপুরের সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ।
এ সময় বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান মাতুব্বর, মো. হাসান আশরাফ, মো. সরোয়ার হোসেন, সহসভাপতি মো. সাহেবুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ রবিউল আলম, মনির মোল্যা, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ মাহমুদুল হাসান, নাসিমা হক বেবি, মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিধান মণ্ডল, সহসাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার, মো. শাখাওয়াত হুসাইন, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক মো. শরিফুল হাসান, নারী বিষয়ক সম্পাদক ইমি সুলতানা, ইভেন্ট সম্পাদক কনা খানম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মতিউর রহমান, প্রচার সম্পাদক মো. পারভেজ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকাশ সাহা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. বিধান বিশ্বাস, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিম ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আক্তার লুনা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. কামাল মাতুব্বর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান সোহান, সমাজকল্যাণ সম্পাদক সজল সরদার, কার্যকরী সদস্য মো. ফরিদ হোসেন, মো. জামিলুর, মো. রফিক মোল্যা, জেসমিন খান, সুবর্ণা আক্তার আসমা, ফেরদৌসি বেগম, রোজিনা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘হিংসা-বিদ্বেষ দূর করতে মানবিকতার বিকল্প নেই’
সভায় বক্তারা বলেন, মানবিকতা মানুষের এমন এক মহৎ গুণ, যা মানুষকে অন্যকে ভালোবাসতে এবং বিপদে-আপদে অসহায়ের পাশে দাঁড়াতে শেখায়। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে হলে সবার আগে মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে হবে।
তারা বলেন, সমাজে মতের ভিন্নতা থাকবেই। তবে ভিন্নমতকে শ্রদ্ধা করা, অন্যের ধর্ম, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতি সম্মান দেখানোই প্রকৃত সহনশীলতার পরিচয়। ধৈর্য ধারণ, উগ্রতা পরিহার এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত।
বক্তারা আরও বলেন, বহুত্ববাদী সমাজে জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে। সম্প্রীতির সামাজিক বন্ধন যত দৃঢ় হবে, সমাজ থেকে অপরাধ, হিংসা ও অশান্তি ততই কমে আসবে।
শান্তি ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধ চর্চার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।





















