গাইবান্ধার সুন্দরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০টি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ উপজেলার পাশ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৭০০ ফুট।
পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, আইসিটি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি একেএম শামছুল হকসহ অনেকে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহারে দেশীয় মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





















