উল্লাপাড়ায় আউশ গোলায় তুলে খুশি কৃষক

উল্লাপাড়ায়  আউশ  গোলায় তুলে খুশি কৃষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা তাদের আবাদের রোপা আউশ ধান কাটছেন। ধানের ফলন ভালো হারে মিলছে বলে জানানো হয়। কৃষক বলেছেন এর আবাদে খরচ কম হয়েছে। রোপা আউশের আবাদ করে ধান ঘরে তুলতে পেরে কৃষক খুশি বলে জানিয়েছেন। কৃষকদের কথায় আউশ ধান তাদের কাছে সংসারের বাড়তি খরচ মেটানোর ধান বলা চলে। উপজেলার কয়ড়া ইউনিয়নের চারটি মাঠে রোপা আউশ ধানের আবাদ সবচেয়ে বেশি পরিমাণ জমিতে হয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারের মৌসুমে রোপা আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ২৫২ হেক্টর ধরা ছিলো। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হেক্টরে বেশি মোট ২৫৫ হেক্টরে আবাদ হয়েছে। উপজেলার কয়ড়া ইউনিয়নের চর বর্ধনগাছা, রতনদিয়ার, কৃষ্টপুর কয়ড়া,চরপাড়া মাঠে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে বেশি হারে ফলনশীল নানা জাতের রোপা আউশ ধানের আবাদ করা হয়েছে। এরইমধ্যে মাঠগুলোর বেশিরভাগ জমির ধানে পাক ধরেছে। আগে লাগানো ধান কৃষকেরা কাটছেন।

বিজ্ঞাপন

উপজেলার কয়ড়া ইউনিয়নের চর বর্ধনগাছা মাঠে কৃষক আল মাহমুদ নিজের প্রায় দুই বিঘা জমিতে রোপা আউশ ধানের আবাদ করেছেন। তিনি ব্রিধান ৪৮ ও ব্রিধান ৯৮ আবাদ করেছেন। অন্যের বীজতলা থেকে চারা কিনে জমিতে লাগিয়েছিলেন বলে জানান।এর আবাদে জমিতে পানি সেচ বাবদ ফসলের পাচ ভাগের একভাগ দেওয়ার চুক্তিতে আবাদ করেছেন। প্রায় পোনে এক বিঘা জমির ধান কেটেছেন। বিঘাপ্রতি প্রায় ষোল মণ হারে ফলন হয়েছে বলে জানানো হয়। তিনি ধানের ফলনের হারে খুশি হয়েছেন বলে জানান। তিনি বলেন চারা লাগানোর পর সোয়া দুই মাসকালে ধান কাটলেন। তিনি ধান কাটা শেষ হলে কয়েকদিন পর জমিতে হালচাষ দেবেন। এরপর খিরা ফসলের আবাদ করবেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন রোপা আউশ ধানের আবাদ বাড়ছে।কৃষকেরা নিজেদের আগ্রহে এর আবাদ করছেন। কয়ড়া ইউনিয়নের বিভিন্ন মাঠে রোপা আউশ ধানের আবাদ বেশি পরিমাণ জমিতে হয়। রোপা আউশ ধানের আবাদে কম খরচ হয়।আর কম সময়ের মধ্যে ফসল ঘরে উঠে। কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছিলো। কৃষকেরা নিজেদের বীজতলার চারা এবং নিজেদের বীজতলা না থাকা কৃষকেরা বিভিন্ন জায়গা থেকে বেশি হারে ফলনশীল রোপা আউশ ধান চারা কিনে জমিতে লাগিয়েছেন। এখন মাঠগুলো থেকে রোপা আউশ ধান কৃষকেরা কাটছেন।

ট্যাগ
জনপ্রিয়
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মোল্লাহাটে বিএনপির জরুরি যৌথ সভা ২৬ নভেম্বর

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মোল্লাহাটে বিএনপির জরুরি যৌথ সভা ২৬ নভেম্বর

উল্লাপাড়ায় আউশ গোলায় তুলে খুশি কৃষক

আপডেট সময় : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬