সুন্দরগঞ্জে ১৭ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকানের টিনের চাল কেটে ৮ লাখ ৫৫ হাজার টাকার মোবাইল ফোনসহ বিভিন্ন  মালামাল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর গাইবান্ধা সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় পুলিশ সুপার জসীম উদ্দিনের দিক নির্দেশনায় এ সার্কেল বিদ্রোহ কুমার কুন্ডসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মো. সুজন মাহমুদ (৪০)।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাত আনুমানিক ১টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যান দোকান মালিক মো. মুকুল হোসেন। পরদিন সকাল ৯ টার দিকে দোকান খুলে তিনি দেখতে পান ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখা যায়, দোকানের ওপরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করেছে।
চোরেরা দোকান থেকে ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা।
এ ঘটনায় দোকান মালিক মো. মুকুল হোসেন ১ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি এফআইআর নং-০৪, জিআর নং-২১৬/২০২৬।
মামলার তদন্তে চোরাই মোবাইলের সন্ধান পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানার হাকান্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধার করা হয়। একই অভিযানে গৌর চন্দ্র বিশ্বাস ও মো. সুজন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, আমরা দিন-রাত বিশেষ অভিযান চালিয়ে চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মোল্লাহাটে বিএনপির জরুরি যৌথ সভা ২৬ নভেম্বর

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মোল্লাহাটে বিএনপির জরুরি যৌথ সভা ২৬ নভেম্বর

সুন্দরগঞ্জে ১৭ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬