তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে ।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সন্তোষ কুমার মণ্ডল, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















