সুন্দরগঞ্জে মাছ রক্ষায় অভিযান, জব্দ নিষিদ্ধ ৪১টি জাল

ফাইল ফটো

সুন্দরগঞ্জ  প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪১টি জাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩৯টি চায়না দুয়ারী ও দুটি কারেন্ট জাল রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চর চরিতাবাড়ি এলাকায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা চায়না দুয়ারী জালের আনুমানিক দৈর্ঘ্য ১ হাজার ২০০ ফুট এবং কারেন্ট জালের দৈর্ঘ্য ৬০ ফুট।অভিযানে সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহারে দেশীয় মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগ
জনপ্রিয়
ফেনী সদর উপজেলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

ফেনী সদর উপজেলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

সুন্দরগঞ্জে মাছ রক্ষায় অভিযান, জব্দ নিষিদ্ধ ৪১টি জাল

আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬