স্বাস্থ্যখাতে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনায় এমপি ডা. ইকরামুল বারী টিপু

  • আপডেট সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 56
স্বাস্থ্যখাতে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনায় এমপি ডা. ইকরামুল বারী টিপু

জেলা প্রতিনিধি নওগাঁ:- দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গন, চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-গুঞ্জন চলছে। এ আলোচনায় বিভিন্ন নামের পাশাপাশি নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. ইকরামুল বারী টিপু-র নামও আলোচনায় উঠে আসছে।

স্থানীয় বিভিন্ন মহল এবং তাঁর সমর্থকদের দাবি, চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে ডা. ইকরামুল বারী টিপু স্বাস্থ্যখাতের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন। তাঁদের মতে, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনও আলোচনা ও জল্পনার পর্যায়েই রয়েছে। এদিকে নওগাঁসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের একটি অংশ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে স্বাস্থ্যখাতের নেতৃত্বে দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।

ট্যাগ
জনপ্রিয়
ফেনী সদর উপজেলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬