নওগাঁয় মা ও সৎ বাবা নদীতে ফেলে দেওয়ার অভিযোগের পর উদ্ধার শিশু মরদেহ

  • আপডেট সময় : ০৮:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 81
নওগাঁয় মা ও সৎ বাবা নদীতে ফেলে দেওয়ার অভিযোগের পর উদ্ধার শিশু মরদেহ

নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাট উপজেলায় সৎ বাবা ও মায়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগের একদিন পর শিশু তৃষা রানির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা শিশু তৃষা রানিকে তার মা ও সৎ বাবা নদীতে ফেলে দিয়েছেন, এমন অভিযোগ ওঠে ।

অভিযোগের পর থেকেই স্থানীয় প্রশাসন ও স্বজনরা শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালায় । এক দিন পর ঘটনাস্থলের নিকটবর্তী নদী থেকে তৃষা রানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

বিজ্ঞাপন

এ ঘটনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান বলেন, শিশুটির মা ও সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে । তবে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে । তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

ট্যাগ
জনপ্রিয়
ওয়াজ মাহফিল থেকে মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ, ইমাম গ্রেফতার

ওয়াজ মাহফিল থেকে মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ, ইমাম গ্রেফতার

নওগাঁয় মা ও সৎ বাবা নদীতে ফেলে দেওয়ার অভিযোগের পর উদ্ধার শিশু মরদেহ

আপডেট সময় : ০৮:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬