লোকনাথ বাবার ভক্ত সেজে হাতিয়ে নেওয়া স্বর্ণালংকার সহ গ্রেফতার প্রতারক

  • আপডেট সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 51
লোকনাথ বাবার ভক্ত সেজে হাতিয়ে নেওয়া স্বর্ণালংকার সহ গ্রেফতার প্রতারক

চট্টগ্রাম ব্যুরো:- নারায়ণগঞ্জের বারদী মন্দিরের শ্রী শ্রী লোকনাথ বাবার ভক্ত পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় এক বাসা থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার ঘটনায় মাত্র ২/৩ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অধিকাংশ স্বর্ণালংকার, নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় খুলশী থানায় মামলা নং-১৮, তারিখ ২৩ জুলাই ২০২৬, পেনাল কোডের ৪১৯ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামি সরোয়ার সরদার (৪২)। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় বসবাস করতেন।

মামলার বাদী অজিত ঘোষ (৬০) জানান, গত ২২ জুলাই সকাল ১০টার দিকে এক ব্যক্তি তাদের বাসায় এসে নিজেকে নারায়ণগঞ্জের বারদী মন্দিরের লোকনাথ বাবার ভক্ত হিসেবে পরিচয় দেন। তিনি “জয় বাবা লোকনাথ” বলে ভক্তিভরে কথা বলে পরিবারের আস্থা অর্জন করেন। প্রথমে ১১ টাকা চাইলেও পরে বলেন, “বাবা লোকনাথ টাকা নেন না, তিনি ভাত ও প্রসাদ খান।” এরপর চাল আনতে বলেন এবং বিভিন্ন কৌশলে অজিত ঘোষ ও তাঁর স্ত্রীর বিশ্বাস অর্জন করে বাসায় থাকা প্রায় দুই ভরি এক আনা ওজনের স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে নিয়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজের সার্বিক নির্দেশনায় খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

এসআই মনিতোষ বিশ্বাস, এসআই মো. শহিদুল আলম পারভেজ, এসআই মো. নুরুল ইসলাম, এএসআই মো. মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ২/৩ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সরোয়ার সরদারকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের সীতা হার, একটি পাথরযুক্ত স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন, নগদ ১৪ হাজার টাকা এবং একটি মেরুন রঙের ছাতা উদ্ধার করা হয়েছে।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতারক চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ
জনপ্রিয়
স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে গাইবান্ধায় ডেল্টা লাইফের উন্নয়ন সভা, গ্রাহকসেবা ও বীমা সম্প্রসারণে জোর

আপডেট সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬