অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ক্ষেতলালে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে জরিমানা

  • আপডেট সময় : ০৬:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 53
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ক্ষেতলালে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে জরিমানা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বাধ্যতামূলক বিএসটিআই মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়া ব্রেড ও কেক তৈরি ও বাজারজাত করার দায়ে দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়া বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদ ছাড়াই ব্রেড ও কেক উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মায়া বেকারিকে ১০ হাজার টাকা এবং আখি (রাখি) বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন বন্ধ করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সচেতন হবে এবং ভোক্তারা নিরাপদ খাদ্য পাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মাদারীপুরে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে মতবিনিময় সভা, জনসমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল

আপডেট সময় : ০৬:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬