মহাখালীতে যানজট কমাতে অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে সরাচ্ছে ডিএমপি

মহাখালী টার্মিনালের দীর্ঘ অপেক্ষমাণ বাস সরাতে ডিএমপির অভিযান

মহাখালী বাস টার্মিনালে দীর্ঘসময় অপেক্ষমাণ বাস সরাতে ডিএমপির অভিযান।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মহাখালী বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার গুলশান ট্রাফিক বিভাগের এ কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

এ সময় তিনি জানান, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপে থাকা বাসগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে নির্ধারিত সংখ্যক বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।

বিজ্ঞাপন

আনিছুর রহমান বলেন, এ অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ কার্যক্রমে বাস মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান বলেন, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, বাস মালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী মহাখালী টার্মিনালে দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয়
ফরিদপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ফরিদপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মহাখালীতে যানজট কমাতে অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে সরাচ্ছে ডিএমপি

মহাখালী টার্মিনালের দীর্ঘ অপেক্ষমাণ বাস সরাতে ডিএমপির অভিযান

আপডেট সময় : ০৭:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬