কুয়াকাটার পর্যটন ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

ছবি: প্রতিবেদক

প্রাকৃতিক সৌন্দর্য, মৎস্যসম্পদ ও রাখাইন সংস্কৃতিতে সমৃদ্ধ এই জনপদ; পরিকল্পিত উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে পারে কর্মসংস্থান

বিশেষ প্রতিবেদনের (প্রথম পর্ব) ,পটুয়াখালী থেকে সৈয়দ হুমায়ুন কবির:

রূপসী বাংলার সর্বদক্ষিণে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালী। ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনায় সমৃদ্ধ এ জেলার বিভিন্ন স্থান ও স্থাপনা বহন করছে ঐতিহ্যের পরিচয়। তবে জেলার সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হলো সমুদ্রসৈকত কুয়াকাটা। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের বিরল সুযোগ থাকায় দেশি-বিদেশি পর্যটকদের কাছে এর রয়েছে বিশেষ আকর্ষণ।

কুয়াকাটা শুধু একটি সমুদ্রসৈকত নয়, এটি দক্ষিণাঞ্চলের পর্যটন ও অর্থনীতির সম্ভাবনাময় একটি জনপদ। মৎস্যসম্পদ, বনাঞ্চল, রাখাইন সংস্কৃতি, গ্রামীণ জীবনযাত্রা, নৌপথ, পায়রা বন্দর এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড—সব মিলিয়ে এ অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা রাখে। তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ।

প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানের সমাহার

কুয়াকাটার প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ শান্ত-স্নিগ্ধ সমুদ্রসৈকতজুড়ে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। শুঁটকি পল্লী, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেবুর বন, ফাতরার চর ও সৈকতের ঝাউবাগানসহ এখানে রয়েছে একাধিক দর্শনীয় পর্যটনকেন্দ্র। সব মিলিয়ে কুয়াকাটায় রয়েছে পর্যটকদের আকৃষ্ট করার মতো ১২টি উল্লেখযোগ্য পর্যটন স্পট।

সৈকতের বালুচরে ছড়িয়ে থাকা সাদা ঝিনুক, নুড়িপাথর ও লাল কাঁকড়া প্রকৃতিপ্রেমীদের বাড়তি আকর্ষণ জোগায়। সমুদ্রের ঢেউ, বিস্তীর্ণ বালুকাবেলা এবং দিগন্তজোড়া নীল জলরাশি পর্যটকদের মুগ্ধ করে।

কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থাপনা হলো গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি। বিহারের ভেতরে স্থাপিত অষ্টধাতুর তৈরি এই মূর্তিটি দক্ষিণ এশিয়া বা উপমহাদেশের অন্যতম বৃহৎ মূর্তি হিসেবে পরিচিত।

এ ছাড়া রয়েছে রাখাইন জনগোষ্ঠীর বসতি ও তাঁতপল্লি। সেখানে স্থানীয় বয়নশিল্প, রাখাইন সম্প্রদায়ের জীবনযাপন, ঐতিহ্য ও বর্ণিল সংস্কৃতি কাছ থেকে দেখার সুযোগ পান পর্যটকরা। তাদের জীবনাচরণ ও সাংস্কৃতিক বৈচিত্র্য কুয়াকাটার পর্যটনে যোগ করেছে ভিন্ন মাত্রা।

সামুদ্রিক খাবার ও ফিশ ফ্রাই মার্কেটের আকর্ষণ

কুয়াকাটা সৈকতের অন্যতম আকর্ষণ ফিশ ফ্রাই মার্কেট। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সৈকতের পাশে সারিবদ্ধ দোকানগুলোতে জমে ওঠে পর্যটকদের ভিড়। সেখানে পাওয়া যায় সমুদ্র থেকে সদ্য আহরণ করা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। চিংড়ি, লইট্টা, কোরাল, টুনা মাছ ও কাঁকড়াসহ নানা ধরনের সামুদ্রিক খাবার পর্যটকদের পছন্দ অনুযায়ী ফ্রাই ও বারবিকিউ করে খাওয়ার সুযোগ রয়েছে।

এ কারণে সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সামুদ্রিক খাবারও পর্যটকদের কাছে কুয়াকাটার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এ খাতকে কেন্দ্র করে স্থানীয়ভাবে গড়ে উঠেছে ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ।

চর বিজয় ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য

কুয়াকাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সাগরের বুকে জেগে উঠেছে অপার সৌন্দর্যের দ্বীপ চর বিজয়। গাঙচিল, পরিযায়ী পাখি ও লাল কাঁকড়ার বিচরণে মুখর এ চর প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় একটি স্থান। এখানে জেলেরা অস্থায়ী বসতি গড়ে মাছ শিকার করেন।

চারদিকে নীল জলরাশি, বিস্তীর্ণ বালুকাময় ভূমি এবং প্রকৃতির নির্জন পরিবেশ মুহূর্তেই মুগ্ধ করে পর্যটকদের। বিদেশের পর্যটনকেন্দ্রের মতো প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের অনেক উপাদানই রয়েছে কুয়াকাটা ও এর আশপাশের এলাকায়।

অন্যদিকে কুয়াকাটার কাছেই রয়েছে সুন্দরবনের অংশবিশেষ। সাগরের নোনা পানিতে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় এ অঞ্চলে রয়েছে প্রকৃতির অনন্য সৌন্দর্য। সারি সারি সবুজ বৃক্ষরাজি, সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, ছইলা ও গোলপাতার সমারোহে গড়ে উঠেছে সমৃদ্ধ প্রাণবৈচিত্র্য। প্রকৃতির অপূর্ব সৃষ্টিতে সাজানো এ বনাঞ্চল পর্যটকদের জন্য হতে পারে নতুন আকর্ষণ।

মৎস্যসম্পদ ও জেলেপল্লি ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা

কুয়াকাটার পর্যটনের পাশাপাশি অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি মৎস্যসম্পদ। কুয়াকাটার অদূরে মহিপুর এলাকায় সাগরে নোঙর করে থাকে হাজার হাজার ছইওয়ালা মাছ ধরার নৌকা ও ট্রলার। জেলেপল্লিতে গেলে দেখা মেলে জেলে, মাঝি-মাল্লাদের সংগ্রামী জীবনযাত্রার নানা গল্প।

বিজ্ঞাপন

মৎস্যবন্দরে প্রবেশ করলেই চোখে পড়ে অসংখ্য জেলে, পাইকার, মহাজন, ক্রেতা ও বিক্রেতার ব্যস্ততা। ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের কেনাবেচা ঘিরে সেখানে প্রতিদিন গড়ে ওঠে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। মৎস্য আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বিপণন—প্রতিটি ধাপেই যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক মানুষ।

এ ছাড়া শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণও স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যটন ও মৎস্য খাতের সমন্বয়ে কুয়াকাটা ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে জীবিকা ও কর্মসংস্থানের বহুমুখী সুযোগ।

পর্যটন ও হোটেল-মোটেল খাতে বাড়ছে কর্মসংস্থান

কুয়াকাটার অর্থনীতি মূলত পর্যটন ও মৎস্য খাতের ওপর নির্ভরশীল। গবেষণায় দেখা গেছে, এখানকার কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন ও হোটেল-মোটেল খাত। কুয়াকাটায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৭০টি হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে।

পর্যটন খাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বাড়ছে বেসরকারি বিনিয়োগের সম্ভাবনাও। পদ্মা সেতুর সুফল, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যটন অবকাঠামোর সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি উন্নয়ন উদ্যোগ সব মিলিয়ে দক্ষিণাঞ্চলের এ পর্যটনকেন্দ্রে তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা।

পদ্মা সেতু চালুর পর কুয়াকাটার পর্যটন অবকাঠামোর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার দক্ষ ও অদক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী, কুয়াকাটার পর্যটনসংশ্লিষ্ট কর্মসংস্থানের প্রায় ৬৯ শতাংশ স্থানীয় বাসিন্দাদের দখলে রয়েছে।

হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ছাড়াও স্থানীয়দের একটি বড় অংশ সমুদ্রে মাছ শিকার, শুঁটকি প্রক্রিয়াজাতকরণ, রাখাইন সম্প্রদায়ের হস্তশিল্প ও তাঁতবস্ত্র তৈরি, সৈকতে ফটোগ্রাফি এবং পরিবহন খাতে যুক্ত রয়েছেন। পর্যটকদের জন্য ভাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও পর্যটকবাহী বোট পরিচালনার মাধ্যমেও অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে।

পদ্মা সেতুর সুফলে বদলে যাচ্ছে যোগাযোগ ও অর্থনৈতিক চিত্র

একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটায় পৌঁছাতে পর্যটকদের দীর্ঘ সময় ব্যয় করতে হতো। পথে ছিল নানা ভোগান্তি। কিন্তু পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে কুয়াকাটার পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে।

বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের যাতায়াত আগের তুলনায় সহজ হয়েছে। ফলে কুয়াকাটাকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। একই সঙ্গে পায়রা বন্দর, সড়ক অবকাঠামো, বিদ্যুৎ ও শিল্পাঞ্চলের উন্নয়ন বৃহত্তর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করছে।

এসব উন্নয়ন পর্যটন খাতের পাশাপাশি ব্যবসা, আবাসন, পরিবহন, পণ্য সরবরাহ ও সেবামূলক খাতে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে কুয়াকাটা হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র।

পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে গঙ্গামতি খালের ওপর নির্মাণ করা হচ্ছে ৩০ মিটার দীর্ঘ একটি গার্ডার সেতু। পর্যটন চলাচলের নিরবচ্ছিন্ন পথ নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণাধীন এ সেতুটি চালু হলে জোয়ারের সময়ও পর্যটকরা সরাসরি গাড়ি নিয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্টে পৌঁছাতে পারবেন। পাশাপাশি বেড়িবাঁধের বাইরে বসবাসকারী দেড় সহস্রাধিক বাসিন্দা ও জেলে পরিবারের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগও কমবে।

সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জ

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াকাটার পর্যটন খাতের পরিধি বিস্তৃত হয়েছে। বেড়েছে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা। তবে সম্ভাবনার পাশাপাশি এ খাতে রয়েছে নানা সীমাবদ্ধতা ও অপ্রাপ্তির হিসাব।

এর মধ্যে অন্যতম সমুদ্রসৈকতের ক্রমাগত ভাঙন। উত্তাল ঢেউ, জোয়ার-ভাটা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সৈকতের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পর্যটন অবকাঠামোর স্থায়িত্ব ও সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাও কুয়াকাটার পর্যটন বিকাশের অন্যতম বাধা। পর্যটকদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ এবং সৈকতের সৌন্দর্য অক্ষুণ্ন রাখা জরুরি।

কুয়াকাটার পর্যটনশিল্পকে টেকসই ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক অবকাঠামো, পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ।

প্রাকৃতিক সৌন্দর্য, মৎস্যসম্পদ, বনাঞ্চল, রাখাইন সংস্কৃতি ও উন্নত যোগাযোগব্যবস্থার সমন্বয়ে কুয়াকাটার সামনে রয়েছে অপার সম্ভাবনা। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে শুধু দক্ষিণাঞ্চল নয়, কুয়াকাটাকে ঘিরে দেশের সামগ্রিক অর্থনীতিতেও সৃষ্টি হতে পারে নতুন সম্ভাবনার দুয়ার।

জনপ্রিয়
প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

কুয়াকাটার পর্যটন ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আপডেট সময় : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬