নির্বাচন বিধিমালা সংশোধন

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

‘নৌকা’ প্রতীক স্থগিতের পাশাপাশি একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের সুযোগ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক। কোনো আসনে একক প্রার্থী থাকলে ওই প্রতীকে ভোট দেওয়ার সুযোগ থাকবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত যেকোনো প্রতীক প্রার্থিতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া যাবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।

হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক

প্রার্থীদের হলফনামা দাখিলের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া আর বাধ্যতামূলক থাকছে না। এটি ঐচ্ছিক করা হয়েছে।

ফলে পরিবারের সদস্যদের আয়কর রিটার্নসংক্রান্ত তথ্য না দিলেও তা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে।

এ ছাড়া বিধিমালার ৩(গ) অনুচ্ছেদে ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও স্পষ্ট করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, অভিযুক্ত বলতে সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করেছেন।

জামিনের কাগজপত্রে শিথিলতা

ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের জামিনসংক্রান্ত কাগজপত্রের ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। আগের নিয়মে কোনো প্রার্থী জামিনে থাকলে আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল। সংশোধনের ফলে এ ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে।

অন্যদিকে, কারাগারে থাকা প্রার্থীরা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে পারবেন।

নির্বাচনি ব্যয়ে এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

প্রার্থীদের নির্বাচনি ব্যয় পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১-এর ফরম-১-এর তৃতীয় অংশে থাকা ‘মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা’ অংশ সংশোধন করে প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাঁর মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত এসব বিধান অবিলম্বে কার্যকর হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নতুন বিধানগুলো প্রযোজ্য হবে।

সিটি পোস্ট/

জনপ্রিয়
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

নির্বাচন বিধিমালা সংশোধন

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬