নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনের পরিকল্পনা সম্পর্কে আবদুর রহমানেল মাছউদ বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে নির্বাচন সম্পন্ন করবে কমিশন।

নির্বাচন আয়োজনের আইনি কাঠামো নিয়েও কথা বলেন এই নির্বাচন কমিশনার। আইন সংশোধন প্রসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, বর্তমান আইন কার্যকর থাকলে সেটির ভিত্তিতেই নির্বাচন আয়োজন করা হবে। ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণের ক্ষেত্রে আইনি বা কার্যগত কোনো জটিলতা থাকবে না বলে মনে করছে কমিশন।

সিটি পোস্ট/

জনপ্রিয়
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

আপডেট সময় : ০৪:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬