পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত 

  • সিটি পোস্ট সিটি পোস্ট
  • আপডেট সময় : ০৯:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 586
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (২৫) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আরও কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরে ঐতিহ্যবাহী “জসীম পল্লী মেলা” পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  

ফরিদপুরে ঐতিহ্যবাহী “জসীম পল্লী মেলা” পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত 

আপডেট সময় : ০৯:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬