রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই দল ফুটবল সমর্থকদের সংঘর্ষের সময় ছোট ভাই শুভকে বাঁচাতে গিয়ে বেধড়ক পিটুনিতে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেহেদী হাসান সাকিল (২৪)নামের প্রবাস ফেরত এক যুবক। ঘটনাটি ঘটেছে গত ১৮ই অক্টোবর উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ভাদুর হাই স্কুল মাঠে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বাহাদুর হাই স্কুল মাঠে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কিশলয় একাদশ কাজিরখিল ও উত্তর টিওরী একাদশের মধ্যকার খেলার সময় উভয় দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।তখন মারামারি না হলেও খেলা শেষে উভয় দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এ সময় ছোট ভাই শুভকে মারতে দেখে বড় ভাই মেহেদী হাসান দৌড়ের ছোট ভাই শুভকে বাঁচাতে গেলে কিশলয় একাদশ কাজীর কিলের সমর্থকরা মেহেদী হাসানকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষ অবস্থায় মেহেদী হাসানকে রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা তাকে ঢাকা প্রেরণ করে। মেহেদী হাসানের স্বজনরা তাকে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করে। স্বজনরা বলেন ডাক্তার জানিয়েছেন, মেহেদী হাসানের একটি কিডনি ড্যামেজের পথে শারীরিক অবস্থা ভালো নয়। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন। মেহেদী হাসানের বাবা না থাকায় নিঃস্ব পরিবার মামলা পর্যন্ত করতে পারেনি। মেহেদী হাসানের পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের আশু হস্তক্ষেপ কামনা করছে।




















