জয়পুরহাটে সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই- চন্দন

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি:

​সারের ডিলার নিয়োগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

সোমবার ( ২৬ অক্টোবর ) জয়পুরহাট জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সমসাময়িক নানা সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে;আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

​সারের ডিলার নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান চন্দন বলেন, সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে অনেকে কথা বলার জন্যই এসব কথা বলছেন।জয়পুরহাট জেলায় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটেছে কি না তা আমার জানা নেই। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তবে জেলা প্রশাসকসহ সারের মনিটরিং কমিটি রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ বিষয়ে সঠিক জবাব দেবেন।

​জেলা প্রশাসকের সাথে জয়পুরহাট শহরের যানজট নিরসন, জিরো পয়েন্ট এলাকায় গোলচত্বর নির্মাণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিকদের বিভিন্ন ভোগান্তি ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন,জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগ
জনপ্রিয়
নানান আয়োজনে পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৩:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬