‘লং মার্চ করুন সমাবেশ করুন জিলা স্কুলে নয়‍‍‌‍‌‌‌‌‌‌’ ফেস্টুন হাতে ছাত্রদের মানববন্ধন

কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘লং মার্চ করুন সমাবেশ করুন জিলা স্কুলে নয়‍‍‌‍‌‌‌‌‌‌’ লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে স্কুল চত্বরে রাজনৈতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়নি। তবে সম্প্রতি একটি বিশেষ রাজনৈতিক দলের উদ্যোগে বিদ্যালয় মাঠে কর্মসূচি আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এমন রাজনৈতিক কর্মসূচি আয়োজনের উদ্যোগকে দুঃখজনক উল্লেখ করে তাঁরা এর প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য সংরক্ষিত থাকা উচিত। তাই স্কুল মাঠে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আয়োজন না করার দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন।

ট্যাগ
জনপ্রিয়
তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিলেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির

আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬