৮ দিন পর সচল বাংলাবান্ধা স্থলবন্দর: ফিরল বাণিজ্যিক কর্মচাঞ্চল্য

পঞ্চগড় প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

টানা আট দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দেশের একমাত্র এই চতুর্দেশীয় স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হয়।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে গত ১৭
অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের বাণিজ্যিক লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনগুলোও অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘ এই ছুটি শেষে আজ
সকাল থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্যবাহী ট্রাক চলাচল ও পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আজ সকাল ৯টা থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে আটকা পড়া পণ্যবাহী ট্রাকগুলো দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাণিজ্যিক কার্যক্রম দীর্ঘ ৮ দিন বন্ধ থাকলেও এই সময়ে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বর্তমানে বন্দরের লোড-আনলোড পয়েন্ট ও সংশ্লিষ্ট এলাকায় শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করায় আবারও
ব্যস্ত হয়ে উঠেছে উত্তরের এই সীমান্ত বন্দরটি।

ট্যাগ
জনপ্রিয়
সাজেক সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে – ওয়াদুদ ভূঁইয়া এমপি

আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬