বগুড়া জেলা প্রতিনিধি | মীর মো: রাকিব হাসান:
বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ-সংলগ্ন সুইপার কলোনী এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মোঃ শফিকুল ইসলাম (৫৫), পিতা মৃত তৈয়ব, সাং-মালগ্রাম এবং মোঃ মুরাদ হোসেন (৩৫), পিতা মৃত রফিক, সাং-কলোনী, বগুড়া মহানগর।
শনিবার (২৪ অক্টোবর) ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।




















