মেলান্দহে জমি বিরোধে বাড়ি ভাঙচুর, ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরের মেলান্দহে বাড়িঘর ভাঙচুর করে নগদ ২০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. গোলাম মোস্তফা (৪৭)। গোলাম মোস্তফা উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার মৃত রবিউল আলমের ছেলে।
অভিযোগে একই এলাকার পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন, নাজির উদ্দিনের ছেলে পাবেল (৩৫), রিপন (৪৮) ও উজ্জল (৪০), মৃত কানু মন্ডলের ছেলে নাজির উদ্দিন (৭০) এবং রিপ}ম্মম্মনের ছেলে হামিদুল (২৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, ছবিলাপুর মৌজার ৪৪৮ ও ৪৫১ নম্বর খতিয়ানের ৫৯৮, ৬০৯ ও ৬১১ নম্বর দাগে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন গোলাম মোস্তফা। জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গোলাম মোস্তফার অভিযোগ, বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ঘরে রাখা নগদ ২০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যান অভিযুক্তরা। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য চার লাখ টাকা। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তরা জানান, গোলাম মোস্তফার ঘরের টিনের চালাটি তাদের জমির ওপর ছিল। এ কারণে সেটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ অস্বীকার করেছেন তারা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬