ফেনীর ছাগলনাইয়ায় অটোরিক্সাচালককে কুপিয়ে হত্যা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ার বাংলা বাজার এলাকায়  আবদুল হক (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিক্সাচালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর ব্যাটারিচালিত অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলে আবদুল হকের ব্যাটারিচালিত অটোরিক্সাটি ভাড়া নেয়। পরে বাংলা বাজারে পৌঁছালে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায় তারা।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, পথচারীরা আহত আবদুল হককে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিক্সাচালককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬