রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর কলচমা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং বিনামুল্যে ঔষধ বিতরনের কার্যক্রম উদ্ভোধন করা হয়।
রামগঞ্জের পথে সংগঠনের অন্যতম উদ্যোগতা ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পৌর কলচমা গ্রামের সুবিধাবঞ্চিত দুস্থ রোগীদের চিকিৎসা প্রদানে ডাঃ আব্দুল্লাহ আল মামুনসহ ২জন এমবিবিএস এবং ৩জন ডিপ্লোমা ডাক্তার মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী চিকিৎসা প্রদান করে।
কলচমা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং বিনামুলে ঔষধ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পেনিং এর তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম,বিএনপি নেতা মিজানুর রহমান মিরন,মোঃ মনির হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, যুবদল নেতা মোঃ কাউছার মাল,রামগঞ্জ বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সম্পাদক আরমান হোসেন খান জয়সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।





















