দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বিলকিস বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। শহরের টিএনটি গেটের প্রায় ১০০ গজ পূর্বে পৌরসভা রোডে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই নারীর গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর হাতে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক বিলকিস বেগম দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিলকিস বেগম এর আগেও একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সাজা ভোগ করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৯(খ) অনুযায়ী দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতনীদের ঋণ শোধ করতে চাই -সংসদ সদস্য আবু আশফাক

পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতনীদের ঋণ শোধ করতে চাই -সংসদ সদস্য আবু আশফাক

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক

আপডেট সময় : ০৭:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬