ইটনায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

মোঃ আবু রায়হান ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ। পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ বলেন, কিশোরগঞ্জ জেলার কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত হালনাগাদ তথ্য দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সবার সম্মিলিত সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ খান, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, এ বছর ইটনা উপজেলার নয়টি ইউনিয়নে মোট ৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটির তত্ত্বাবধানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সমন্বিত উদ্যোগে উৎসবের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজামণ্ডপ পরিদর্শনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতনীদের ঋণ শোধ করতে চাই -সংসদ সদস্য আবু আশফাক

আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬