ডিমলায় নাউতারা হাটের প্রবেশ পথে  অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা

মো:মহিবুল ইসলাম মিলন ,ডিমলা উপজেলা প্রতিনিধি  (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা হাটের প্রবেশ পথের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায়
সংকীর্ণ হয়ে পড়েছে চলাচলের পথ। সংকীর্ণ  পথে বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি, এতে চরম দুর্ভোগে সাধারণ পথচারী ও  শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে হাটের প্রবেশ পথের  পাশে পীযূষ অঙ্গ নামে একটি সংঘের ক্রয় করা জমিতে দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, দোকানসংলগ্ন চলাচলের রাস্তার পাশে বেশ কিছুদিন ধরে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন কয়েকজন। তাঁদের দাবি, তাঁরা সরকারি জমিতে রয়েছেন; প্রশাসন উচ্ছেদ করলে তাঁরা সরে যাবেন।
এ নিয়ে ১৭ অক্টোবর দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে।
স্থানীয়দের মতে, প্রবেশপথটি নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি।
এ অবস্থায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদে অভিযান; জাল জব্দ

আপডেট সময় : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬