মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর পৌর শহরের থানতলী বেড়িবাঁধ এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম মৃধা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম মৃধা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের থানতলী এলাকার মৃত আব্দুর রব মৃধার ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম মৃধা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের থানতলী এলাকার মৃত আব্দুর রব মৃধার ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইটেরপোল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আজাহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল থানতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় শহিদুল ইসলাম মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















