মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেস ক্লাবে আসেন ইশরাক। এ সময় তার সঙ্গে ছিলেন শত শত নেতা–কর্মী।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছিলেন ইশরাক হোসেন। এদিন সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। ইশরাক বলেন, ‘আজ (সোমবার) দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব।’






















