চুয়াডাঙ্গায় ১৫০ টাকা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মারা গেছেন। পাঁচ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুস সালাম মালিথা আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১৫০ টাকা নিয়ে বিরোধ, মাথায় আঘাতের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের ট্রাক্টর ভাড়া বাবদ পাওনা ১৫০ টাকা নিয়ে আব্দুস সালামের সঙ্গে ট্রাক্টরের মালিক আরিফের (৩৫) কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বিরোধের জেরে আরিফ কাঠের চলা দিয়ে সালামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

অভিযুক্ত পলাতক, শাস্তির দাবি পরিবারের

সালামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোড়ভাঙ্গা গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের স্ত্রী ও মেয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছেন। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা এবং অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

তবে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মাত্র ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে একজন কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে গ্রেপ্তার এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬