সাহারুল হক সাচ্চু ,উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি প্রায় চার বিঘা জায়গা সম্পত্তি সরকারের দখলে নেওয়া হয়েছে। উপজেলা
নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করে সেখানে ফসলের আবাদ না করার নির্দেশ দিয়ে সরকারি জায়গা সরকারের দখলে নেওয়ার বিষয় জানান । সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামের সরকারি সম্পত্তি গ্রামের হেকমত আলী ও তার পরিবারের লোকজন হাল চাষ করে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ইউএনও মাঠটি পরিদর্শন করে সেখানে কোনো ফসলের আবাদ না করার নির্দেশ দেন।
অনেক দিন হলো পতিত থাকা মাঠটিতে নওকৈড় গ্রামের যুবক , কিশোর – তরুণেরা খেলাধুলা করতো বলে জানা
গেছে। এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে বড় ট্রাক্টর দিয়ে
মাঠটি চাষ করা হয়। বিগত ২০১৯ সালে সেসময়ের সলপ ইউনিয়ন পরিষদ থেকে সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের
পরিকল্পনায় সরকারি টাকায় মাটি ভরাট করিয়ে ছিলেন। এরপর আর সেখানে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম গত শনিবার দুপুরে মাঠটি পরিদর্শন করে আর কোনো
হালচাষ ও ফসলের আবাদ না করার নির্দেশ দেন। সরকারি পুরো জায়গা সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়া হয়েছে।





















