ভান্ডারিয়ায় কচা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃশফিকুল ইসলাম শফিক পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচা নদীর চরখালী মোহনায়,অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ এবং নদীতীরবর্তী বসতভিটা ও জনপদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার
চরখালী ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে মানববন্ধনটি অবরোধে রূপ নিলে সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হয়। প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কচা নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের,মানুষের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তাব্য রাখেন,মোঃ আল-আমিন হোসেন,মোঃ মনির হোসেন,মোঃ ওহাব মাঝি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চরখালী মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের
কারণে নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি, বসতভিটা ও জনপদ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন আরও তীব্র হতে পারে।এতে বহু পরিবার তাদের বসতভিটা ও সহায়-
সম্বল হারানোর আশঙ্কায় রয়েছেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পাকুন্দিয়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬