ফুলবাড়ীর উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ের আহ্বান

মোঃ ইয়াকুব আলী সরকার,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ফুলবাড়ী থেকে দূরপাল্লার যানবাহন চলাচলের সংকট, নাগরিক ভোগান্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ইউএনওর নজরে আনেন।

বিজ্ঞাপন

নবাগত ইউএনও মো. জাহিদ হাসান বলেন, জনস্বার্থে উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

জবাবে সাংবাদিকরা বলেন, জনগণের সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজদৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আজিজ মজনু ও জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এসএম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা জনদুর্ভোগ লাঘব, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ
জনপ্রিয়
চিতলমারীতে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র প্রিতম, উৎকণ্ঠায় পরিবার

চিতলমারীতে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র প্রিতম, উৎকণ্ঠায় পরিবার

ফুলবাড়ীর উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ের আহ্বান

আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬