দুর্গাপূজায় দেশবাসীকে গণতন্ত্রী পার্টির শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান

করিমগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে গণতন্ত্রী পার্টি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও অসাম্প্রদায়িক চেতনা জোরদার করার আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন দেশবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
নেতারা বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
তাঁরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় বিদ্বেষ ও বিভাজন প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
নেতারা আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গাপূজা দেশবাসীর জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গঠনে সবাইকে আরও ঐক্যবদ্ধ করবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
চিতলমারীতে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র প্রিতম, উৎকণ্ঠায় পরিবার

আপডেট সময় : ০৪:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬